মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মহাসচিব মো: জোবায়দুর রহমান রানা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিসহ অন্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিওএ’র শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। এই জয়ের মানসিকতা ভবিষ্যতে সকল ক্রীড়াবিদের আরো সাফল্যের স্বপ্ন দেখাবে এবং তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরো পেশাদারী মনোভাব নিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফুটবলসহ সকল স্পোর্টস ডিসিপ্লিনের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের সফল ও গৌরবময় যাত্রা কামনা করছে। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews