বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়বেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে টানা গোলের রেকর্ডে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়াজিনহোকে টপকে শীর্ষে আর্জেন্টাইন তারকা।

জর্ডানের বিপক্ষে মেসিকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন স্ক্যালোনি। বিশ্রামে রাখা হয়েছিল তাকে। তবে ম্যাচের ৫৫ মিনিটে জর্ডানের মুসা আল-তামারি গোল করার পর পরই লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান স্ক্যালোনি।

এরপর ম্যাচের ৮০ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টনা। জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সাহায্য করলেন ম্যাক আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ালেন মেসি। 

গোলরক্ষক আবদুলাইলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক!

এর আগে তিনি টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে আজকে জর্ডানের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করলেন।

লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিকের সঙ্গে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁকানো শটে জর্ডানের মানবদেয়াল ভেদ করে গোল করেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপে এটিই ইন্টার মিলান ফরোয়ার্ডের প্রথম গোল।

বিরতির পর ডান প্রান্ত থেকে হাদ্দের পাসে বদলি ফরোয়ার্ড মুসা আল-তামারি সহজ ট্যাপ-ইনে ব্যবধান কমান। চলতি বিশ্বকাপে এটিই আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল।

ব্যবধান কমতেই ৫৯তম মিনিটে লাউতারোর জায়গায় মাঠে নামেন অধিনায়ক মেসি। নেমেই আক্রমণে গতি এনে দেন তিনি। ৭৯তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হলে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি-কিক থেকে মাটি ঘেঁষা নিখুঁত বাঁ পায়ের শটে জর্ডানের জালে বল জড়িয়ে ম্যাচের ভাগ্য চূড়ান্ত করে দেন মেসি।

এই জয়ে গ্রুপ ‘জে’তে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিওনেল স্কালোনির দল। আগামী ৪ জুলাই মায়ামিতে রাউন্ড অব ৩২-এ আফ্রিকার চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews