রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও বসুন্ধরা স্পোর্টস সিটিতে গতকাল থেকে শুরু হয়েছে বিশ্ব স্কোয়াশ এবং এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অনুমোদিত পাঁচ দিন ব্যাপি স্কোয়াশ লেভেল-২ কোচিং কোর্স। পাকিস্তানের জুলফিকার আলী খান, ভারতের প্রদীপ মালিক, হংকংয়ের ইউলসান চ্যান ও মালয়েশিয়ার টিভিয়ান মোহন এবং বাংলাদেশের আট জনসহ মোট ১২ জন লেভেল-১ কোচ/খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এলিট কোর্সেটির পৃষ্ঠপোষকতা করছে মাক্স গ্রুপ। লেভেল-৩ এবং বিশেষ প্রশিক্ষণ সার্টিফিকেটধারী মালয়েশিয়ার কোচ সুভ্রমনিয়ম এবং ইরানের লেভেল-৩ কোচ জাভেদ মহসিনের অধিনে পরিচালিত এই কোচিং কোর্স সমন্বয় করবেন বাংলাদেশের একমাত্র লেভেল-২ কোচ ফজলে ওয়ালী আহমেদ।