কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌরসভার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তরপাড়ার মরহুম ইতিম আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক সনজয় চন্দ্র শীল আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সনজয় মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো: নিজাম উদ্দিন জানান, তার বাবা নাঙ্গলকোট-লাকসাম সড়কের শাহজালাল নার্সারিতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে সকাল ১১টা ৫০ মিনিটে তাকে সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews