যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড পাকিস্তানকে এমন দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, ইসলামাবাদের উন্নয়নাধীন ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও আঘাতের আওতায় আনতে পারে। খবর ডনের।

বুধবার যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। তুলসি বলেন, পাকিস্তানের অগ্রসরমাণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে তাদের নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। এমনটা হলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো পাকিস্তানও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা দেবে।

তিনি আরও জানান, পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্ত হতে পারে, যার পাল্লা যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, এসব দেশ যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করবে, যাতে নিজেদের কর্মসূচি উন্নয়ন ও কৌশল নির্ধারণ করতে পারে।

গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, আগামী এক দশকে বৈশ্বিক ক্ষেপণাস্ত্র হুমকি দ্রুত বাড়বে। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যেতে পারে, যেখানে বর্তমানে এর সংখ্যা ৩ হাজারের কিছু বেশি।

সূত্র : ডন।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews