জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গত ৫৬ বছর ধরে বাংলাদেশ একই ধারায় চলছে।  এ চলার পরিবর্তন চায় তরুণ প্রজন্ম।  এই তরুণ প্রজন্মের দল এনসিপি আমাদের সঙ্গে রয়েছে।  একই সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সিপাশালার কর্নেল অলি আহমেদ।  সুতরাং আগামী ১২ তারিখের নির্বাচনে ১১ দলীয় জোটকে বেছে নেবে জনগণ।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আয়োজনে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. তাহের বলেন, আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।  আমরা দুর্নীতি করবো না, কাউকে করতে দেবো না।  অতীতে আমিসহ আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে একটি টাকার দুর্নীতিও খুঁজে পায় নাই।  

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ আসনের বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভূঁইয়া, তাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে।  এখন যে বিএনপির প্রার্থী, তিনি—আল্লাহ না করুক—যদি বিজয়ী হন, তার ফলাফল আটকে যাবে।  এখানে আবার নির্বাচন হবে।  কেন এত কষ্ট করে, আবার ভোট দিবেন।  একবারে ঝামেলা শেষ করেন।  আমি চৌদ্দগ্রামে নির্বাচিত হলে, ইয়াছিন আরাফাত নাঙ্গলকোট-লালমাই আসনে নির্বাচিত হলে আমরা দুজনে এ আসনের উন্নয়ন করবো। 

আরও পড়ুন

আরও পড়ুন

বাবা-মার কবর জিয়ারত করেন তারেক রহমান

বাবা-মার কবর জিয়ারত করেন তারেক রহমান

জনসভায় নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাও. ইয়াছিন আরাফাত।

সঞ্চালনায় ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. এয়াছিন মজুমদার ও জামায়াত নেতা আমিনুল হক মাওলা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী এটিএম মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান, জামায়াত নেতা ড. দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুল ইসলাম হাছান, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন শিশির, শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুনতাসিম বিল্লাহ, লন্ডন প্রবাসি মহি উদ্দিন মহিন, সিআইপি গোলাম কবির ভূইয়া, ডাকসুর এজিএস মহি উদ্দিন রনি প্রমুখ। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews