গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ একটি বহর আটকে দিয়েছে ইসরায়েলি নৌবহর। আয়োজকদের দাবি, গ্রিসের কাছাকাছি ভূমধ্যসাগরে এই অভিযান চালানো হয়েছে, যা তারা ‘বিচারহীনতার চরম উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ৪০০ মানবাধিকারকর্মী ও বহু দেশ থেকে ত্রাণ নিয়ে যাওয়া এ বহরের গন্তব্য ছিল গাজা ভূখণ্ড, যেখানে ইসরায়েলের চলমান যুদ্ধ এরই মধ্যে ৭২ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। ইসরায়েল ২০০৭ সাল থেকেই গাজাকে ঘিরে কড়া নৌ অবরোধ বজায় রেখেছে। ‘নিজেদের ‘ইসরায়েলের’ দাবি করে একাধিক সামরিক স্পিডবোট আমাদের নৌকাগুলোর দিকে এগিয়ে আসে, লেজার এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে, ত্রাণযাত্রায় অংশগ্রহণকারীদের নৌকার সামনের দিকে এগিয়ে আসতে বলে এবং হাঁটু গেড়ে হাত সামনে রাখতে বলে,’ গতকাল এক বিবৃতিতে এমনটাই বলেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ‘ইসরায়েলি এ সামরিক নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ধরে এবং অপহরণ ও সহিংসতার হুমকি দেয়। ১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে ৭টি নৌকাকে আটক করা হয়েছে,’ বলেছে তারা। ইসরায়েলি এক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সেনা রেডিও তাদের খবরে ফ্লোটিলার ৫৮টি নৌযানের ৭টিকে গ্রিক দ্বীপ ক্রিটের কাছ থেকে আটক করা হয়েছে।  -বিবিসি ও রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews