যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের নেতাদের বহু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে। এ মতপার্থক্যগুলো ইরানের পরমাণু প্রযুক্তি থেকে শুরু করে হরমুজ প্রণালি পর্যন্ত বিষয় নিয়ে। তবে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি এক শান্তিচুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে হচ্ছে বিশ্বাসের ঘাটতি।

যুক্তরাষ্ট্রকে নিয়ে সর্বদাই সতর্ক থাকে ইরান। তবে ইরানের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই মূল বিশ্বাসঘাতক বলে মনে করেন। তাঁদের মনে আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পরমাণু চুক্তির কথা। প্রায় দুই বছর আলোচনার পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে ইরানের ওই চুক্তি নিজের প্রথম মেয়াদে বাতিল করে দিয়েছিলেন ট্রাম্প।

ওই চুক্তি ইরান লঙ্ঘন করেছিল—এমন দাবি কখনো করেননি ট্রাম্প। আসলে চুক্তিটা তাঁর পছন্দ হয়নি। কয়েক বছর পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তেহরানের সঙ্গে একই ধরনের একটি চুক্তি করতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তখন ইরানের নেতারা এই নিশ্চয়তা চেয়েছিলেন যে ভবিষ্যতে ট্রাম্পের প্রশাসন আবার এই চুক্তি বাতিল করবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews