নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জে ঘুমন্ত একটি মেরুভাল্লুককে জাহাজের ফগহর্ন বাজিয়ে জাগিয়ে দেয়ায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে, যা প্রায় ৫ হাজার ৩০০ ডলার।
চলতি মাসের শুরুতে জাহাজে থাকা ওই ব্যক্তি স্থলভাগে ঘুমন্ত ভাল্লুকটি দেখতে পান। পরে ইচ্ছাকৃতভাবে ফগহর্ন বাজালে ভাল্লুকটি জেগে অন্যত্র চলে যায়। স্ভালবার্ডের আইনে মেরুভাল্লুককে অপ্রয়োজনে বিরক্ত করা, আকৃষ্ট করা বা তাড়া করা নিষিদ্ধ। সূত্র : গুগলি নিউজ।