বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলতি বছরের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে রাজধানীতে এগিয়ে আছে নিউ ইস্কাটনে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম (দিলুরোড মাদ্রাসা)।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যায়- প্রতিষ্ঠানটি সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি মেধাস্থান অর্জন করে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং একইসাথে ঢাকার মধ্যে প্রথম স্থান লাভ করেছে।

শ্রেণীভিত্তিক ফলাফলেও সাফল্যের এই ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে। হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন, তায়সীর জামাতে তৃতীয় স্থান অধিকার এবং শীর্ষ দশের মধ্যে একাধিক শিক্ষার্থীর মেধাস্থান লাভ—সব মিলিয়ে এবারের ফলাফলে মাদরাসাটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি সালাহ উদ্দীন জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ, শিক্ষার্থীদের নিরলস সাধনা, শিক্ষকদের আন্তরিক ও নিবেদিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ অভাবনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

শিক্ষার্থীরাও তাদের অনুভূতিতে জানায়, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং বিশেষ প্রস্তুতি কার্যক্রম তাদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

অভিভাবকগণ প্রতিষ্ঠানের এমন গৌরবময় অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও দিলুরোড মাদরাসা দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তার মর্যাদাপূর্ণ অবস্থান অক্ষুণ্ণ রাখবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews