চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল সোমবার এই সাতটি ফ্লাইট বাতিল করা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে তিনটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।
তবে সোমবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি আগমন ফ্লাইট এবং পাঁচটি বহির্গমন ফ্লাইট সচল ছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই