মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ ভিড়ার সময় ওই যাত্রী নামতে গিয়ে পড়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান। 

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews