আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ন। 

শুক্রবার বিকালে মৌলভীবাজার জুড়ি সরকারী কলেজে এক প্রেস বিফ্রিং করে ৫২ বিজিবি-র অধিনায়ক লে.কর্নেল মো: আতাউর রহমান জানান, বিয়ানীবাজার ব্যাটালিয়ন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।

তিনি জানান, সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় ৩০৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে ১২ প্লাটুন বিজিবি।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প। সীমান্ত এলাকায় এককভাবে এবং অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছেন তারা।

এই চলমান অভিযানে ইতিমধ্যে বড়লেখা এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক, অস্ত্র ও নাশকতার জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজিবি আশাবাদী—সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews