হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ হাওরের পানি থেকে এবং অপরজনের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

এরমধ্যে একটি হাওর থেকে নিখোঁজের দু’দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা লাশটি স্থানীয়রা উদ্ধার করে। তিনি আব্দুর রউফ নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান কৃষক আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে হাওরের পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

অপরদিকে, উপজেলার সোনাপুর গ্রামের হামিদুর রহমান ওরফে হামদু (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।

নিহত হামিদুর রহমান বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করে চটপট করতে দেখে পরিবারের লোকজন নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews