ভরা বিয়ের মৌসুমে টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বাজছে। এর মাঝেই কানাঘুষা শোনা যাচ্ছে, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ‘ঝাঁপি’ ও ‘দীপ’। অর্থাৎ শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী খুব তাড়াতাড়িই নাকি এই শুভকাজ সারবেন। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী শুভস্মিতা বললেন, আমরা বিয়ে করছি না। জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। তবে আমরা খুব ভালো বন্ধু।