দেশের স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ভিভোর নতুন দুই মডেল ভিভো ভি৭০ এফই এবং ভি৭০। এই সিরিজটি ইতোমধ্যেই প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে।
নতুন ভি৭০ এফই মডেলের রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে রয়েছে ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন।
ফোনটিতে আরও রয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, এআই ইরেজ ৩.০ এবং এআই রিটাচ ফিচার। ডিভাইসটি রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।
অন্যদিকে, ভি৭০ মডেলটিতে রয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং এবং উন্নত এআই ফটোগ্রাফি মোড।
বিডি প্রতিদিন/মুসা