‘আমার মনে হতো, যদি আমি এসব দৃশ্যে অভিনয় করতে রাজি না হই, তাহলে হয়তো চরিত্রটাই পাব না। কেউ আমাকে কখনো এমন কথা বলেনি, কিন্তু তখন আমি খুবই তরুণ ছিলাম, অনেক কিছুই জানতাম না,’ বলেন তিনি।

প্রথম মৌসুমেই অস্বস্তি

‘ইউফোরিয়া’তে অ্যালেক্সা ডেমি অভিনয় করেছেন ম্যাডি পেরেজ চরিত্রে। তিনটি মৌসুমজুড়েই তাঁর চরিত্রটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
ডেমি স্মরণ করেন, প্রথম মৌসুমে একটি মন্তাজ দৃশ্যের শুটিংয়ের সময় তিনি প্রথম বুঝতে পারেন যে কিছু দৃশ্যে তিনি স্বস্তি বোধ করছেন না। সেই দৃশ্যে ম্যাডিকে তার প্রেমিক নেট জ্যাকবসের সঙ্গে প্রতারণা করতে দেখা যায়।

ডেমি বলেন, ‘আমি এটা বলছি না যে আমি যৌনতা পছন্দ করি না। বরং আমার মনে হয়, এটি খুব সুন্দরভাবেও পর্দায় উপস্থাপন করা যায়। কিন্তু ওই দৃশ্যগুলো করার পর আমি বুঝলাম, আমি আসলে এতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews