এর মধ্যে হঠাৎ গত ৮ জুন সচিবালয়ে সাংবাদিকদের ডেকে সংশ্লিষ্ট সম্মানিত মন্ত্রী ঘোষণা দিলেন, ২০ জুলাই এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বলতে ভুললেন না, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’ কিন্তু ১৯ জুলাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে—‘২০ জুলাই ফল প্রকাশিত হচ্ছে না।’

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (১৯ জুলাই) প্রথম আলোকে জানান, ২০ জুলাই ফলাফল প্রকাশ হচ্ছে না। কেন হবে না, সেটি অবশ্য তিনি স্পষ্ট করেননি। তবে জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশের জন্য তাঁরা প্রস্তুত আছেন বলে আশ্বস্ত করেছিলেন। এখন বলা হচ্ছে, জুলাই নয়, আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews