আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রায় চরম অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের ভোগান্তির অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীসাধারণকে এবারের ঈদযাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিবছর ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিটসংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।’

এতে আরও জানানো হয়, পরিবহনসংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করতে হবে। 

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews