ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। এই জুটি একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন। তেমনি একটি নাটক ‘দুর্নাম’।

জান্নাতুল ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত ‘দুর্নাম’ নাটকে দেখা যাবে—প্রেমিক স্বপনের সঙ্গে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে চাঁদনি। স্বপন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে এক পতিতালয়ে বিক্রি করে দেন। সেখান থেকে এক রাতে পালিয়ে আসেন চাঁদনি। অচেনা শহরে তার কেউ নেই, কোথাও যাওয়ার পথও জানে না।

এদিকে, কিছু লোক তাকে খুঁজতে থাকে। এমন পরিস্থিতিতে সাহিদ দোটানায় পড়েন—তিনি কীভাবে একটি অসহায় মেয়েকে রাস্তায় ফেলে যাবেন? শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি চাঁদনিকে নিজের বাসায় নিয়ে এক রাতের জন্য আশ্রয় দেন।

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তাঁর অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। গ্রামের একটি মেয়ের প্রেমিকের হাত ধরে শহরে এসে প্রতারণার শিকার হওয়ার গল্পই এই নাটকের মূল উপজীব্য। নাটকটির মাধ্যমে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। যদিও মানুষ এখন আগের চেয়ে সচেতন, তবুও সমাজে এখনও নানা নির্যাতনের ঘটনা ঘটে। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

অহনা রহমান বলেন, ‘নাটকে আমাকে কিছুটা নেতিবাচকভাবে দেখা যেতে পারে, তবে এটি ভিন্ন এক বার্তা দেবে। দর্শকদের নাটকটি দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি—সবার ভালো লাগবে বলে আশা করি।’

রাশেদ সীমান্ত ও অহনা রহমান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন পারিসা জান্নাত, নুরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু, আয়মান শুভ প্রমুখ।

নাটকটি সোমবার বিকেল ৩টায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews