কোনো অস্ত্রোপচার বা ওষুধ ছাড়াই দ্রুত আরইএম (র‌্যাপিড আই মুভমেন্ট) ঘুমে প্রবেশ এবং এ পর্যায়ে বেশি সময় থাকার সুযোগ দিতে পারে—এমন একটি পরিধানযোগ্য প্যাচ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের বিজ্ঞানীরা।

নিউসলিপ নামের ডিভাইসটিতে এমন ইলেকট্রোড রয়েছে, যা তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। গবেষকদের দাবি, আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে এটি আরইএম ঘুমের সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের গভীর অংশকে লক্ষ্য করতে পারে এবং একই সঙ্গে মস্তিষ্কের প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করে।
২৮ জনের ওপর প্যাচটির পরীক্ষা চালানো হয়। গবেষণার ফলাফল নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, ডিভাইস ব্যবহারকারীরা গড়ে ৪৩ মিনিট আগে আরইএম ঘুমে প্রবেশ করেন এবং এই পর্যায়ে প্রায় ১৬ মিনিট বেশি সময় কাটান।

সুস্থ ব্যক্তি ও ঘুমের সমস্যায় ভোগা- উভয় ধরনের অংশগ্রহণকারীর মধ্যেই এ প্রভাব দেখা গেছে। অংশগ্রহণকারীরা প্যাচটি পরতে আরামদায়ক বললেও গবেষণায় কিছু সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে।
গবেষকরা আরো জানান, আল্ট্রাসাউন্ড ব্যবহারের পর শরীরের চাপ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত কিছু পরিবর্তন দেখা গেছে। সুস্থ অংশগ্রহণকারীদের হৃদস্পন্দনের ওঠানামাতেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা হয়। পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের সার্কিটেও পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে।

গবেষকদের মতে, বিষণ্নতা, উদ্বেগ ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-এর মতো সমস্যার সঙ্গে আরইএম ঘুমের ব্যাঘাতের সম্পর্ক রয়েছে। তবে নিউসলিপ-কে চিকিৎসা হিসেবে ব্যবহারের আগে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews