জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত এবং তাঁর সার্বিক সফলতা কামনা করেন।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী দিনে দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং ও রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং উপস্থিত ছিলেন। এছাড়া মিয়া গোলাম পরওয়ার এবং মীর আহমেদ বিন কাসেম আরমান বৈঠকে অংশ নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews