কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। ছবি মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শুক্রবার (১৫ মে) ‘বনলতা সেন’-এর একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”

এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে আসেন। সবশেষ গত বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি।

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকার সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে গত বছর নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। সময় বেশি লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করেছেন।

সরকারি অনুদানের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। অভিনেত্রীর চরিত্রটি নিয়ে গণমাধ্যমকে উজ্জ্বল বলেছিলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’

‘বনলতা সেন’ সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews