অঘটন প্রায় ঘটতেই যাচ্ছিল, উদ্বোধনী ম্যাচেই হোচট খেয়ে বসেছিল পাকিস্তান। নেদারল্যান্ডসের কাছে প্রায় হেরেই বসেছিল ম্যান ইন গ্রিনরা। তবে শেষ পর্যন্ত মান বেঁচেছে পাকিস্তানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। শনিবার কলম্বোতে ১৯.৫ ওভারে নেদারল্যান্ডসের করা ১৪৭ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় সালমান আগার দল।

তবে ছোট এই রান তাড়া করতে নেমে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান, ১৬.১ ওভারে ১১৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট। ২৩ বলে তখন প্রয়োজন ৩৪ রান, হাতে মাত্র ৩ উইকেট।

সেখান থেকে একাই পাকিস্তানকে জিতিয়ে আনেন ফাহিম আশরাফ। ২ চার ৩ ছক্কায় ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে জেতান দলকে।

ফাহিম ছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। সাইম ১৩ বলে ২৪ করে আউট হন। ফারহানের ব্যাটে আসে ৩১ বলে ৪৭ রান।

তবে আর কেউ ভালো করতে পারেনি। তাতে ২ উইকেটে ১১ ওভারে ৯৮ রান করা পাকিস্তান পরের ৩১ বলে ১৬ রান তুলতেই হারায় ৫ উইকেট। দেখা দেয় অঘটনের শঙ্কা।

আয়ান দত্ত ও পল ভেন মিকিরেন নেন ২টি করে উইকেট।

এর আগে পাকিস্তানি বোলারদের নৈপুণ্যে তেমন একটা সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের ২৯ বলে ৩৭, বাস ডি লিডের ২৫ বলে ৩০ রানে বলার মতো পুঁজি পায় ডাচরা।

সালমান মির্জা ৩, মোহাম্মদ নেওয়াজ, সাইম আইয়ুব ও আবহার আহমেদ নেন ২টি করে উইকেট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews