ব্যবহারকারীদের তীব্র সমালোচনার পর ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার ‘মিউজ ইমেজ’ বন্ধ করে দিয়েছে মেটা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহে চালু হওয়া এই ফিচারটি মেটার নতুন এআই ইমেজ জেনারেশন ব্যবস্থার অংশ ছিল। এর মাধ্যমে ইনস্টাগ্রামের যেকোনো উন্মুক্ত (পাবলিক) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করা যেত। ব্যবহারকারীদের শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই এআই সেই ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করতে সক্ষম ছিল।

ফিচারটি চালুর পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কারণ, কারও পাবলিক ছবি এভাবে ব্যবহার করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না এবং তার সম্মতিও নেওয়া হতো না।  

আরও পড়ুন

আরও পড়ুন

ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি

ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি

এ বিষয়টি নিয়ে সাধারণ ব্যবহারকারী, শিল্পী এবং বিভিন্ন ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করে। তাদের আশঙ্কা ছিল, এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভ্রান্তিকর বা ভুয়া ছবি তৈরি করা হতে পারে। বিশেষ করে নারীদের ছবি অপব্যবহারের সম্ভাবনা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

সমালোচনার পর মেটা তাদের অবস্থান পরিবর্তন করে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটির উদ্দেশ্য ছিল সৃজনশীল কাজকে আরও সহজ করা এবং ব্যবহারকারীদের নিজেদের পাবলিক ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দেওয়া। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত ‘মিউজ ইমেজ’ সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা এবং সম্মতির বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews