বিশ্বকাপের ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তরুণ প্রতিভাময় স্পেন। নতুন বিশ্বচ্যাম্পিয়নদের সোনালি ট্রফির পাশপাশি বিশেষ আংটি পুরস্কার দেয়া হবে, যা নতুন সংযোজন। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকান ক্রীড়া জগতে বিজয়ীদের আংটি দেয়া একটি ঐতিহ্য, এনএফএলের সুপার বোল জয়ীদের এটি দেয়া হয়। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ৩০টি আংটি বরাদ্দ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোনালি ট্রফিটিও তুলে দেবেন চ্যাম্পিয়নদের হাতে।

ট্রাম্প এপর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনটিতে উপস্থিত হননি। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়ার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের সব ম্যাচেও অনুপস্থিত ছিলেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন, ট্রাম্প ফাইনালে উপস্থিত থাকবেন এবং হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট তা নিশ্চিত করেছেন। বিশ্বকাপে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইনফান্তিনো ও ট্রাম্পের সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ফিফা প্রধানকে ফোন করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের বিষয়টি পর্যালোচনার জন্য অনুরোধ করেছিলেন। তাতে লাল কার্ড বাতিলও হয়।

গতবছর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্প চেলসির ট্রফি উদযাপনের সময় দলটির সাথে একদম সামনের সারিতেই ছিলেন। সেসময় দর্শকদের থেকে তীব্র দুয়োধ্বনি শুনতে হয় তাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews