সিনেমা জগতে পেশাদার অভিনেতা বলে পরিচিত বিজয় সেতুপতি। কিন্তু এই দক্ষিণি তারকা অভিনেত্রী কৃতি শেট্টির সঙ্গে রোমান্স করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। আর তার কারণ নিজেই ফাঁস করেছেন অভিনেতা।
বিজয় সেতুপতির বয়স ৪৫, আর দক্ষিণি নায়িকা কৃতি শেট্টির বয়স মাত্র ২০। ‘লাবাম’ ছবিতে এই দুই অভিনেতাকে জুটি হিসেবে নিয়ে আসতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কৃতির সঙ্গে তিনি পর্দায় রোমান্সে মজতে পারবেন না। তারপর দক্ষিণি ছবির জগতের অনেকেই বিজয়ের এই অপেশাদারি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।