শাহ আমানত থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছাড়বে বিকেলে

শাহ আমানত থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছাড়বে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ, ২০২৬ | ১:৪২ অপরাহ্ণ

ইরানে চলমান সংঘাতের মধ্যেই আজ রবিবার জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ রবিবার (১ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৪টা ১০ মিনিটে বিমানের বিজি-১৩৫ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছিল।

পূর্বকোণ/পিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews