পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশ ও জনগণের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ আহ্বান জানান।

এর আগে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় আজ ঈদুল আজহা পালন করছেন। কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews