এখনও পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচও হয়েছে এখানে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এখনও পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ছোঁয়া পায়নি এই মাঠ। অবশেষে এবার নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগের স্বাদ পাবে এখানকার দর্শকেরা। রেকর্ড আটটি ভেন্যুতে হবে এবারের সিপিএল। সেই ভেন্যুগুলোর তালিকায় জায়গা পেয়েছে সেন্ট ভিনসেন্ট। এছাড়াও খেলা হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয়। এ নিয়ে উচ্ছ্বসিত লিগের প্রধান নির্বাহী পিট রাসেল। তার বরাত দিয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নতুন নতুন এলাকায় টুর্নামেন্টের সম্প্রসারণ আমাদের রূপকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।’
এবারের সিপিএলে ফিরছে জ্যামাইকান ফ্র্যাঞ্চাইজি। জ্যামাইকা কিংসমেন দলের বিচরণ শুরু হবে এবার। প্রথমবারের মতো তাই ৭টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। আগামী ৭ আগস্ট শুরু হবে সিপিএলের চতুর্দশ আসর। দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচগুলি হবে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বারবাডোজে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews