সহিংসতা, হামলা ও ভাঙচুরের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।



আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভাঙচুরের শিকার একটি গাড়ির ছবি শেয়ার করে তিনি সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন, ‘‘গাড়ির দোষটা কী ছিল, যে সেটিও ভাঙচুরের শিকার হলো?"



আহতদের কষ্টের চিত্র তুলে ধরে পোস্টটিতে তিনি লেখেন, ‘‘একজন তরুণ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চিকিৎসাধীন। একটি পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে?’’



গণতান্ত্রিক চর্চায় সহিংসতার স্থান নেই উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও যোগ করেন, ‘‘সহিংসতা, হামলা ও ভাঙচুর কোনো গণতান্ত্রিক রাজনীতির ভাষা হতে পারে না। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার জবাব কি লাঠি, হামলা আর রক্তপাত?’’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews