প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাভার আমিনবাজারে সক্রিয় থাকাকালে তিনি গুলিবিদ্ধ হন। জীবনের ঝুঁকি থাকায় তখন গুলি অপসারণ করা যায়নি। দীর্ঘদিন লিভারে দুটি গুলি নিয়ে তিনি কষ্টে ছিলেন।

গত ৩০ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউ জার্সিতে অস্ত্রোপচার হয়।

তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews