সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ইসমাইল হোসেন নাবিল (২০)। তিনি মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে এবং কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার সময় নাবিল তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ নিয়ে একই বাড়ির জয়নাল আহমদের ছেলে লোকমান আহমদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান ও তার পক্ষের লোকজন নাবিলের ওপর হামলা চালায়। এ সময় লোকমানের ছুরিকাঘাতে নাবিল ও তার মা গুরুতর আহত হন।

আহত অবস্থায় নাবিলকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত লোকমান নাবিলের চাচাতো ভাই।

কানাইঘাট থানার ওসি মো. ‘আমিনুল ইসলাম জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নাবিলের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।’



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews