যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ৪ দিন পর গড়াবে ফুটবল বিশ্বকাপ। শেষ মুহূর্তে দেশগুলো লড়ছে প্রস্তুতি ম্যাচে। ভোরে হন্ডুরাসের বিপক্ষে মেসিবিহীন জয় তুলেছে আর্জেন্টিনা। ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তে দল। পেশীর ক্লান্তি ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণ খেলেননি লিওনেল মেসি।

রোববার ভোরে ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে বিশ্বচ্যাম্পিয়নদের লিড এনে দেন লৌতারো মার্টিনেজ। ৫৪ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান দিগুণ করে আর্জেন্টিনা। সাইডলাইনে বসে দলের জয় দেখেন মেসি।

বিশ্বকাপ সামনে রেখে পেশীর ক্লান্তি এবং বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের হালকা টান সামলানোর জন্য আর্জেন্টাইন অধিনায়ক এদিন মাঠে নামনেনি। ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন। তিন সপ্তাহ পর ৩৯ বছর পূর্ণ করবেন মেসি। ম্যাচের আগে টেক্সাসের এ অ্যান্ড এম ক্যাম্পাসের কাইল ফিল্ডে সতীর্থদের সাথে ওয়ার্ম-আপ সেরেছেন।

দলটি জানিয়েছে, মেসির সেরে ওঠার সময় নির্ভর করবে তার শারীরিক ও কার্যকরী উন্নতির উপর। ক্যানসাস সিটিতে প্রশিক্ষণ পুনরায় শুরু করার আগে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা বুধবার অ্যালাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে। ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে।

আগামী ১৭ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৭টায় গড়াবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews