ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৮ জন। দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পালু শহরের প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

দুর্যোগ সংস্থাটি মঙ্গলবার রাতে জানায়, সিগি অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ভূমিকম্পে আরো ৩৮ জন আহত হয়েছেন।

সংস্থাটি আরো জানায়, ভূমিকম্পে উপাসনালয়, সেতু ও অফিসের পাশাপাশি ৬৭টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে কোনো সুনামি সৃষ্টি হয়নি।

এর আগে, ২০১৮ সালে পালু এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা ৬ মিটার (২০ ফুট) পর্যন্ত উঁচু সুনামি সৃষ্টি করে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এটি ছিল ইন্দোনেশিয়ার সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ দুর্যোগ।

সূত্র: রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews