মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখা। অসহায় ও অবহেলিত প্রবীণদের পাশে দাঁড়াতে সংগঠনটির উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ৩ নং ওয়ার্ড ছোট সোহাগী, ফুলবাড়ি, গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থিত মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণ নারী ও পুরুষদের জন্য জ্বর, ডায়রিয়া, কাশি, আমাশয়, ব্যথা ও গ্যাস্টিকজনিত সমস্যার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এই উদ্যোগে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার শুভার্থী হুমায়ূন আহমেদ বিপ্লব, স্বর্ণা রায়, আজমাইন মাহতাব, রিমি আক্তার, জেরিন আক্তার, শাহনাজ আক্তার ও রক্তিম স্পর্শ।

বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আপেল মাহমুদ (প্রতিষ্ঠাতা পরিচালক), মো. শামচু জোহা (সাধারণ সম্পাদক) এবং মেহেদী হাসান (কার্যকরী সদস্য)।

বৃদ্ধাশ্রমে বর্তমানে মোট ৩৯ জন প্রবীণ বসবাস করছেন। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং মহিলা ২৫ জন। ওষুধ সামগ্রী পেয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বয়সের ভারে ন্যুব্জ এই জীবনে নিয়মিত চিকিৎসা ও ওষুধ পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘের এই সহায়তা তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় প্রবীণদের জীবনমান আরও উন্নত হবে।

বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিরা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews