নাজিয়া হক অর্ষা সমপ্রতি ‘ওরা সাতজন’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য নির্বাচিত হয়েছেন। অভিনয়ের বাইরেও এ অভিনেত্রীর রয়েছে আরও অনেক গুণ। ছবি তোলা, ছবি আঁকা, সেলাই- তিনটি ক্ষেত্রেই অর্ষার নান্দনিক প্রতিভা মুগ্ধ করে স্বামী মোস্তাফিজুর নূর ইমরানকে। ইমরান চান, অর্ষা একদিন তার নিজের তোলা ছবি নিয়ে প্রদর্শনী করুক। অন্যদিকে অর্ষা মনে করেন, তিনি সমপ্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও স্বামী ইমরান খুব শিগগিরই আরও অনেক রাষ্ট্রীয়-আন্তর্জাতিক সম্মাননা বাড়িতে নিয়ে আসবে। কারণ বেশ কয়েকটি কাঙ্ক্ষিত চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ অন্যতম। ২০০৯ সালে রিয়ালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছিলেন ইমরান। কাকতালীয়ভাবে নাজিয়া হক অর্ষাও একই বছর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪র্থ স্থান অধিকার করেছিলেন। এই দুই গুণী অভিনয়শিল্পীর পরিচয়, প্রণয়, পরিণয় সব গল্পই প্রথমবারের মতো তারা শেয়ার করেছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ। আসছে ঈদের ৩য় দিন সকাল ৭টা থেকে ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য’র সঞ্চালনায় এই বিশেষ পর্বটি। প্রযোজনায় জোবায়ের ইকবাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews