ভোলায় পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকানো হয়েছিল সরকারি ১১৭০ কেজি চাল। ৯৯৯ নম্বরে এক ফোনে সেই চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী আটক করা হয়েছে।

শনিবার ভোলা লালমোহন থানাধীন কিশোরগঞ্জ থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের গ্রামে জসিম সর্দারের বাড়িতে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রেখেছে।  

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল শাহজাহান শাহ এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার মো:আব্দুল বারী।  

সংবাদপ্রাপ্ত হয়ে লালমোহন থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে জসিম সর্দারের বাড়ি থেকে ৩০ কেজির ২৪ বস্তা চাল এবং ৫০ কেজির ৯ বস্তা চাল মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করে। 

ঘটনাস্থল থেকে রোকেয়া বেগম (৩৫)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তবে মূল অভিযুক্ত গ্রেফতারকৃতের স্বামী জসিম সর্দার পলাতক রয়েছেন। 

এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews