আগামী ৫ বছরে দেশব্যাপী নদী-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় খনন করা নদী-খালের পাড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (১৮ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় সিংজানি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শপথ গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ইতোমধ্যে কৃষিঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান, ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ড. মো. সরফরাজ বান্দা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews