নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে যোবায়ের রহমান (২৪) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে মহাদেবপুরের আখেড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রাতে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যোবায়ের নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, সেনাসদস্য যোবায়ের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে জেলার মহাদেবপুরের আখেড়ায় তার মোটরসাইকেলের সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews