নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকায় কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম অশ্বদিয়া ইউনিয়নের মো. বাচ্চুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য বলেন, বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews