বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তাঁর রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তাঁর নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।
আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেটি পরিষ্কার করেননি সালাহউদ্দীন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই...।’