ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের ১৪ জুনের মধ্যে ব্যয়বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
ইসি সূত্র জানায়, গতকাল শনিবার (২৩ মে) সই করা এ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। তাতে নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ার শাস্তির বিধান (দুই থেকে সাত বছর জেল ও অর্থদণ্ড) স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।