সংযুক্ত আরব আমিরাতের বন্দরের পরিবর্তে পাকিস্তানের বন্দরগুলো ব্যবহার করছে ইরান। সম্প্রতি পার্সটুডের এক সংবাদে এ তথ্য প্রকাশ পেয়েছে। 

বছরের পর বছর ধরে কূটনৈতিক প্রচেষ্টার পর, পাকিস্তান ইরানের সাথে একটি ট্রানজিট করিডোর সক্রিয় করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে। 

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা আদেশের ভিত্তিতে তৃতীয় দেশ থেকে আসা বিভিন্ন পণ্য পাকিস্তানের ভূখণ্ড দিয়ে ইরানে প্রবেশে কোনো বাধা নেই। পাকিস্তানের গোয়াদার, করাচি ও বন্দর কাসিম থেকে গাব্দ ও তাফতান সীমান্ত পর্যন্ত সড়কপথে পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে, ইরান তার আমদানি ও ট্রানজিটের একটি উল্লেখযোগ্য অংশ সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোর (বিশেষ করে জেবেল আলি) মাধ্যমে সম্পন্ন করে এসেছে; এই পথটি এখন নৌ অবরোধের তীব্রতা বৃদ্ধি এবং এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে।

তারই প্রেক্ষাপটে পাকিস্তানি পথটি খোলার ফলে কেবল পথের বৈচিত্র্যই বাড়বে না বরং ইরানের সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তাও জোরদার হবে।

সূত্র: পার্সটুডে

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews