অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’র অফিসিয়াল টিজার। নির্মাতারা এটিকে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মঙ্গলবার সন্ধ্যায় টিজারটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে শাকিব খান লেখেন, একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।

প্রায় এক মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য-সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে।

গান, অ্যাকশন ও বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসছে সিনেমাটি। টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন। এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রকস্টার’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews