কিংবদন্তী গায়ক মাইকেল জ্যকাসনকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘কিং অফ পপ’। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। গত রোববার প্রকাশিত হয়েছে বায়োপিকে নতুন পোস্টার। মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে তার লুক বেছে নেয়া হয়েছে। হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফরকে। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তি মারা যান ৫০ বছর বয়সে। মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এত তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত নভেম্বরে প্রকাশিত হয় লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এর টিজার। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মাইকেল। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। তার মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তার অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা, সবই চিত্রায়িত হবে। এছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকও তুলে ধরা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews