আজ বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এবং সিপিডি যৌথভাবে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: অসুবিধাগ্রস্ত মানুষগুলো কী পেল?’ শীর্ষক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এবারের বাজেট নির্বাচনের বাজেট হয়নি। রাজনৈতিক উপাদানবিবর্জিত আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় বাজেট তৈরি করা হয়েছে।’

এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘নির্বাচনের বছরের বাজেটে খরচযোগ্য তদারকিহীন টাকা বরাদ্দ থাকে। যদি নির্বাচন করতে চান, তাহলে সামাজিক সুরক্ষা ও জনতুষ্টিতে বেশি বরাদ্দ দেওয়ার কথা। ওএমএসের মতো সামাজিক সুরক্ষায় বেশি বরাদ্দ থাকার কথা। এসব নেই।’

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, নির্বাচনের বছরে করযোগ্য আয় না থাকলেও দুই হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব কেউ দেয়? এতে বড়জোর ৩০০-৪০০ কোটি টাকা আসবে। এটি রাজনীতিহীন নির্বাচনের বছরের বাজেট হয়ে গেছে। সংসদীয় স্থায়ী কমিটিতে এ নিয়ে আলোচনা হলে অনেকেই এমন করের প্রস্তাবে রাজি হতেন না। কিন্তু এ নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়নি, রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews