ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানান।

বুধবার ভোরে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন। অন্যদিকে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন। তবে, লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আঞ্চলিক প্রশাসনের প্রধান মাইকোলা লুকাশুক টেলিগ্রামে জানান, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সিনেলনিকিভস্কি জেলায় হামলায় একজন নারী (৬৮) ও একজন পুরুষ (৩৮) নিহত হয়েছেন।

লুহানস্কে স্থানীয় সরকারের টেলিগ্রাম বার্তায় বলা হয়, নভোক্রাসনিয়ানকা এলাকায় একটি মিনিবাসে ড্রোন হামলায় এক তরুণ ও ২০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ড্রোনটি ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছোঁড়া হয়েছিল।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews