আলিয়া ভাট হোক কিংবা কারিনা কাপুর দু’জনেই করণ জোহরের খুব কাছের। যদিও আলিয়ার প্রতি নিজের স্নেহের কথা বার বার প্রকাশ্যে কবুল করেছেন তিনি। তবে এবার সেই আলিয়া ও কারিনাদের নিয়ে ভিন্ন মত করণের। পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে তার ঘনিষ্ঠ অভিনেত্রীদের নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে বরাবর। এবার তাদের প্রসঙ্গে করণের কণ্ঠে উল্টো সুর। তিনি বলেন, ‘‘এখন আর কেউ আলিয়া কিংবা কারিনাদের মতো হতে চান না।’’

একটা সময় ছিল যখন বলিউড তথা হিন্দি সিনেমার গভীর প্রভাব ছিল দর্শকদের মধ্যে। পোশাক থেকে তারকাদের চুলের ছাঁট, লিপস্টিকের রং, সব কিছু হুবহু নকল করতেন অনুরাগীরা। সেই মতো ফ্যাশন ইন্ডাস্ট্রি চালিত হত। মাধুরীর চুড়িদার হোক কিংবা ‘তেরে নাম’ ছবিতে সালমান খানের চুলের ছাঁট, সবই নতুন ধারা তৈরি করেছিল। যদিও সে সব অতীত। সেই চাহিদা এখন কমেছে বলেই মনে করেন করণ।

পর্দায় দেখা তারকাদের মতো কেউ আর হতে চান না। তারা যা পোশাক পরছেন যেমন সাজগোজ করছেন সেটার অনুকরণ করতে চান না। কারণ সকলেই চান নিজস্বতা। করণের কথায়, ‘‘এখন সেই যুগ চলে গিয়েছে যখন দর্শক তারকাদের নকল করবেন। এখনকার মানসিকতা হচ্ছে নিজস্বতা। কেউ আর কারিনা কিংবা দীপিকা বা আলিয়া নয়, বরং নিজের মতো করে সাজগোজ করতে চান। লোকে পয়সা দেয় নিজস্বতার জন্য।’’

করণ আসলে স্বীকার করে নেন, বর্তমান সময়ে নায়ক-নায়িকাদের মতো দেখতে হোক চান না। বরং সকলেই চান নিজেদের স্বাতন্ত্র বজায় রাখতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews