ক্রিকেটের রোমাঞ্চ আর উদ্দীপনা আরো বাড়িয়ে দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলার নিয়মে বড় কিছু পরিবর্তনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় অনুমোদন হয়ে গেলে শিগগিরই কার্যকর হতে পারে নতুন কিছু নিয়ম।

প্রস্তাবিত এই খসড়া নিয়মে ক্রিকেটের তিন সংস্করণের জন্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রাখা হয়েছে। যেখানে রাখা হয়েছে কোচদের মাঠে প্রবেশের সুযোগ।

নতুন প্রস্তাবনা অনুযায়ী, ওয়ানডে ম্যাচের ‘ড্রিংকস ব্রেক’ বা পানি পানের বিরতিতে প্রধান কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সাথে কৌশলগত আলোচনা করতে পারবেন।

বর্তমান নিয়ম অনুযায়ী ওয়ানডেতে কেবল অতিরিক্ত বা দ্বাদশ খেলোয়াড়রাই পানি নিয়ে মাঠে ঢোকার অনুমতি পান।

এদিকে কমে আসছে টি-টোয়েন্টি ম্যাচের ইনিংস বিরতির সময়। বর্তমানে দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি থাকে। নতুন প্রস্তাব অনুযায়ী সেটি কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে।

এছাড়া অবৈধ বোলিং অ্যাকশন ধরতে অন-ফিল্ড আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেয়ার কথা ভাবছে আইসিসি। এর মাধ্যমে ম্যাচ চলাকালেই সন্দেহজনক বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা সহজ হবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে টেস্ট ক্রিকেটে। এখানে একই ম্যাচে ব্যবহার করা যাবে লাল ও গোলাপী বল! আবহাওয়া বা আলোজনিত সমস্যায় দু’দলের সম্মতিতে ডে-নাইট কন্ডিশনে খেলা চালিয়ে যেতেই এই পরিকল্পনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews